ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল ইসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:০৩ পিএম | ১০ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি, এর সঙ্গে অতিরিক্তভাবে রাখা হয়েছে আরও ২০টি কেন্দ্র। বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ।

তিনি জানান, ভোটারদের সংখ্যা ও কাঠামো বিশ্লেষণ করেই কেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। নিয়ম অনুযায়ী প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেই হিসাবেই নতুন তালিকায় কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি।

ভোটকক্ষের ক্ষেত্রেও নির্দিষ্ট অনুপাতে হিসাব করা হয়েছে। পুরুষ ভোটারদের জন্য প্রতি ৬০০ জনে একটি এবং নারী ভোটারদের জন্য প্রতি ৫০০ জনে একটি কক্ষ রাখা হয়েছে। এই হিসেবে পুরুষ ভোটারদের জন্য কক্ষ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি। সব মিলিয়ে এবার মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।

সিনিয়র সচিব আরও জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি। এবার তা বেড়ে হয়েছে ৪২ হাজার ৬১৮টি। খসড়া তালিকা নিয়ে কেউ দাবি বা আপত্তি জানাতে চাইলে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ইসিতে আবেদন করতে পারবেন। এসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১২ অক্টোবরের মধ্যে। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে কমিশন।

আগামী নির্বাচন আয়োজনের অংশ হিসেবে ইসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে ভোটগ্রহণের পরিকল্পনা করছে। সে লক্ষ্যে ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করল ইসি

৫:০৩ পিএম | ১০ সেপ্টেম্বর ২০২৫ | বুধবার