কিশোরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
- ১২:৩৫ এএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
সহিংসতা, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শহরের রথখোলা এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেন।
একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।





















