সিংড়ায় পুস্তক বিক্রেতা সমিতির নেতৃত্বে মতিন–লিটন

নাটোর , প্রতিনিধি
  • ১২:২০ এএম | ২১ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার
সিংড়ায় পুস্তক বিক্রেতা সমিতির নেতৃত্বে মতিন–লিটন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিংড়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিসমিল্লাহ লাইব্রেরির স্বত্বাধিকারী আব্দুল মতিন সভাপতি এবং ইসলামিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী তারেকুজ্জামান লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার সকালে নাটোরের সিংড়া উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার হলরুমে সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নাটোর জেলা শাখার সহসভাপতি মো. আফসার আলী। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ১০ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে মো. নাছির উদ্দিনকে সহসভাপতি, তিতুমীর হোসেন পাল্টুকে সহসম্পাদক এবং রাসেল আহমেদকে ক্যাশিয়ার নির্বাচিত করা হয়েছে।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন—নিরঞ্জন কুমার দাস, রাকিব নান্নু, আজিমদ্দিন প্রামাণিক, আব্দুল হালিম ও আল আমিন

নতুন কমিটির নেতারা সিংড়ার পুস্তক প্রকাশক ও বিক্রেতাদের স্বার্থরক্ষা, পেশাগত উন্নয়ন এবং বইয়ের প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

সিংড়ায় পুস্তক বিক্রেতা সমিতির নেতৃত্বে মতিন–লিটন

১২:২০ এএম | ২১ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার