সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

হাবিবুল্লাহ্ সরকার, গাইবান্ধা প্রতিনিধি
  • ১২:২৭ এএম | ২১ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার
সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৪টা ২৬ মিনিটে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাড়ির সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এর দুই মিনিট পর ভোর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ভোর ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় বিস্ফোরণ ঘটে।

পরপর তিনটি বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। অনেকেই ঘর থেকে বের হয়ে ঘটনাস্থলের আশপাশে জড়ো হন। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, বিস্ফোরণের সময় ‘জয় বাংলা’ স্লোগান শোনা গেছে। তবে তাদের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা বলেন, ‘ফজরের আগে প্রথমে আমার বাড়ির সামনে বিকট শব্দ হয়। এর কিছুক্ষণ পর স্কুলের সামনে এবং পরে স্কুলের দক্ষিণ পাশের রাস্তায় আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনি। পরপর তিনটি বিকট শব্দে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।’

তিনি আরও বলেন, ‘এই এলাকায় আগে কখনো এ ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেনি। শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি, আশপাশের লোকজনও বাইরে বের হয়েছেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে ককটেলের খোসাগুলো নিয়ে যায়।’

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

পরপর তিনটি বিস্ফোরণের ঘটনায় গোপালচরণ এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

সুন্দরগঞ্জে চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

১২:২৭ এএম | ২১ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার