জীবনের বাকি সময় মানুষের সেবায় কাটাতে চাই: মাসুদ রানা রিপন

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ৫:০০ পিএম | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
জীবনের বাকি সময় মানুষের সেবায় কাটাতে চাই: মাসুদ রানা রিপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা রিপন বলেছেন, তিনি শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাংকুলপাড়া এলাকায় নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

মাসুদ রানা রিপন বলেন, ‘নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেব। জীবনের বাকি সময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

বৈঠকে স্থানীয় নারীরা যোগাযোগব্যবস্থা, নিরাপদ পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন প্রত্যাশার কথা জানান। নির্বাচিত হলে উন্নয়ন পরিকল্পনায় নারীদের মতামতকে গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জীবনের বাকি সময় মানুষের সেবায় কাটাতে চাই: মাসুদ রানা রিপন

৫:০০ পিএম | ১৯ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার