মাধবপুরে সরকারি চালসহ পিকআপ আটক

মোহাম্মদ অলিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি
  • ৭:৪১ পিএম | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
মাধবপুরে সরকারি চালসহ পিকআপ আটক

হবিগঞ্জের মাধবপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে একটি পিকআপ আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর বাজারে চালবোঝাই পিকআপটি আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা মুঞ্জিল মিয়ার অভিযোগ, শাহজাহানপুর ইউনিয়নে সরকারি চাল বিতরণের দায়িত্বপ্রাপ্ত ডিলার ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়ার দোকান থেকে চালগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।

খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপুর বাজারে ঢাকা মেট্রো-ন-২০-৪৪৯৫ নম্বরের পিকআপটি আটক করেন।

স্থানীয়দের আরও অভিযোগ, তালিকাভুক্ত অনেক উপকারভোগী সরকারি চাল নিতে এলেও তাঁদের চাল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে ডিলার জাহাঙ্গীর ভূঁইয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ঘটনাটি শুনেছি। উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্যগুদামের সংশ্লিষ্ট ব্যক্তিরা সরেজমিনে যাচ্ছেন। প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চালগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং সেগুলো পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

মাধবপুরে সরকারি চালসহ পিকআপ আটক

৭:৪১ পিএম | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার