মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মেহেদী হাসান হৃদয়, ভোলা প্রতিনিধি
  • ১০:৩৩ পিএম | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | বুধবার
মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ভোলার চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মো. ইয়ামিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরফ্যাশন পৌর শহরের মডেল মসজিদে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন উপজেলার উত্তর মাদ্রাজ ওয়াহেদিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর কয়েকজন সহপাঠীর সঙ্গে ইয়ামিন মসজিদের ছাদে ওঠে। সেখানে শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি করছিল। একপর্যায়ে একজনের জুতা অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়।

জুতাটি দেখতে গিয়ে ইয়ামিন ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, প্রাথমিক তদন্তে ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে মনে হচ্ছে।

ঘটনার বিস্তারিত জানতে ইয়ামিনের সঙ্গে থাকা চার সহপাঠীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

১০:৩৩ পিএম | ১৬ সেপ্টেম্বর ২০২৬ | বুধবার