হোসেনপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ১০:২২ পিএম | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
হোসেনপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে নুসাইবা মণি নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের টান সিদলা পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইবা মণি ওই গ্রামের মোহাম্মদ শফিকুল ইসলামের মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নুসাইবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে বাড়ির পাশের পুকুরে নুসাইবাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাত্র ১৮ মাস বয়সী শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোক বিরাজ করছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। তবে ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখছেন।

নিউজটি শেয়ার করুন

হোসেনপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে ১৮ মাসের শিশুর মৃত্যু

১০:২২ পিএম | ১৭ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার