আশুলিয়ায় সিলিন্ডারবোঝাই লরিতে আগুন

ফাহিম হোসেন রিজু
  • ১২:৪৮ এএম | ২১ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার
আশুলিয়ায় সিলিন্ডারবোঝাই লরিতে আগুন

সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডারবোঝাই লরিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার সীমানার ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি লরিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, ‘সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। তবে বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে।’

রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় সিলিন্ডারবোঝাই লরিতে আগুন

১২:৪৮ এএম | ২১ সেপ্টেম্বর ২০২৬ | সোমবার