নির্বাচন বয়কটকারীরাই মাইনাস হবে, বিএনপির প্রত্যাশা সুষ্ঠু ভোট- সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৬:১৯ পিএম | ২৬ আগস্ট ২০২৫ | মঙ্গলবার
নির্বাচন বয়কটকারীরাই মাইনাস হবে, বিএনপির প্রত্যাশা সুষ্ঠু ভোট- সালাহউদ্দিন

দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগামী নির্বাচন যারা বয়কট করবে, তারাই রাজনৈতিকভাবে মাইনাস হয়ে যাবে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। তবে দু–একটি দল বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, যা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখেই বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠবে বলেও তিনি মনে করেন।

সংখ্যানুপাতিক ব্যবস্থা (পিআর) বা গণপরিষদের দাবি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটি কেবল মাঠ গরম করার রাজনৈতিক কৌশল। দেশে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, এখন যে কেউ এর বিপক্ষে অবস্থান নিলে তারা নিজেরাই রাজনীতি থেকে বাদ পড়বে।

জুলাই সনদ নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, অঙ্গীকারনামার কিছু বিষয়কে বিএনপি অযৌক্তিক মনে করে। বিকল্প প্রস্তাব কমিশনের আলোচনার সময় উত্থাপন করা হবে। সংবিধানের ওপরে স্থান পায় এমন কোনো বিষয় বিএনপি গ্রহণ করবে না। আলোচনার মধ্য দিয়েই রাজনৈতিক দলগুলো এক অবস্থানে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, সবার ঐকমত্যের ভিত্তিতেই বর্তমান সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পুনর্বহাল হলে তা ভবিষ্যতের নির্বাচনে কার্যকর হতে পারে। তবে চলমান সরকারের ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি প্রত্যাশা করছে। এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই।

জুলাই সনদের বাস্তবায়ন না হলে কিছু রাজনৈতিক দল নির্বাচন বয়কটের কথা বলছে—এ প্রসঙ্গে তিনি বলেন, কোনো দল নির্বাচনে অংশ না নিলে তা তাদের রাজনৈতিক স্বাধীনতা। কিন্তু অজুহাত সৃষ্টি করে যারা বয়কট করবে, তারা নিজেরাই ভবিষ্যৎ রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।

আগামী নির্বাচনের আগে জোট প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির আর কোনো জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যেসব দল একসঙ্গে ছিল, তাদের সঙ্গে ভবিষ্যতে জোট হতে পারে এবং তারা আগামীর সরকারেও থাকতে পারে। এ ছাড়া কয়েকটি ইসলামী ধারার দলের সঙ্গে আলোচনা চলছে, যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

নিউজটি শেয়ার করুন

নির্বাচন বয়কটকারীরাই মাইনাস হবে, বিএনপির প্রত্যাশা সুষ্ঠু ভোট- সালাহউদ্দিন

৬:১৯ পিএম | ২৬ আগস্ট ২০২৫ | মঙ্গলবার