পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

মেহেদী হাসান হৃদয়, ভোলা প্রতিনিধি
  • ১২:০৫ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

ভোলার চরফ্যাশনে ডিগ্রি (পাস) পরীক্ষায় নকলের চেষ্টা ঠেকানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদ (২২) ও রাসেল (২০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুলারহাট মডেল কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে কয়েকজন পরীক্ষার্থী নকলের চেষ্টা করেন। কক্ষে দায়িত্বরত পরিদর্শকেরা তাঁদের বাধা দেন এবং নকলের খাতা জব্দ করেন।

পরীক্ষা শেষে ক্ষুব্ধ কয়েকজন পরীক্ষার্থী ও তাঁদের সহযোগী বহিরাগত যুবকেরা কলেজের বাইরে অবস্থান নেন বলে অভিযোগ রয়েছে। দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা কেন্দ্র থেকে বের হলে তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালানো হয়। এতে এক পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সদস্যকে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

দুলারহাট থানা পুলিশ জানিয়েছে, পুলিশের পক্ষ থেকে করা মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা মিলিয়ে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলম চৌধুরী বলেন, নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে কলেজ ও আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

১২:০৫ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার