জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা বাছাই পর্ব অনুষ্ঠিত

মো. সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি
  • ১২:৩৯ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা বাছাই পর্ব অনুষ্ঠিত

কুড়িগ্রামে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৭-এর জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুড়িগ্রাম জেলা মডেল মসজিদ ও বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ আয়োজন করা হয়।

শ্রাবণী নীটওয়্যার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত বাছাই পর্বে জেলার বিভিন্ন এলাকার হিফজ শিক্ষার্থীরা অংশ নেয়।

চর কাঠগিরাই দারুন নাজাত ও ভাঙ্গামোড় দারুন নাজাত হিফজ মাদরাসার পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রায় ৩০০ শিক্ষার্থীর মধ্য থেকে ১০ জন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে। শিক্ষার্থীদের এ অর্জনে সন্তোষ প্রকাশ করে জাতীয় পর্যায়েও তাদের সফলতার জন্য দোয়া চেয়েছে প্রতিষ্ঠান দুটি।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বয়সভিত্তিক তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গ্রুপ-ক-তে ১০ বছর, গ্রুপ-খ-তে ১৩ বছর এবং গ্রুপ-গ-তে ১৭ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতার ৩০ পারা ও ১০ পারা বিভাগে বিজয়ীদের জন্য নগদ অর্থ, ক্রেস্ট ও উপহারের ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সাহেল হোসাইন কায়েকোবাদ। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

আয়োজক সংগঠনের তথ্য অনুযায়ী, হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন সাঈদের সার্বিক পরিচালনায় প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার জেলা বাছাই পর্ব অনুষ্ঠিত

১২:৩৯ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার