ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ১২:৪৬ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। এখন দেখতে চাই।’ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, ‘আপনাদের আইনের আওতায় এনে জনগণ যে বিচার করবে, সেই বিচারের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না।’

বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে ইয়াসের খান চৌধুরী বলেন, এসব ঘটনার মাধ্যমে জনগণকে ভয় দেখানো যাবে না। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন। তাঁর বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও উঠে আসে।

এর আগে জেলা শহরের রথখোলা এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আখড়া বাজার চত্বরে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন

১২:৪৬ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার