পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি
  • ১২:৩২ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলাম তহিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নাসির উদ্দিন মোল্লা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথা জানান তাঁরা।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২:৩২ এএম | ২৪ সেপ্টেম্বর ২০২৬ | বৃহস্পতিবার