রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১২:৫১ পিএম | ২৬ মে ২০২৫ | সোমবার
রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

রাস্তা পার হওয়ার সময় রাজধানীর কমলাপুর মোড়ে বিআরটিসি বাসের ধাক্কায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম রশনি পাল (৭)। সে মতিঝিল সরকারি মডেল স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরে আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত রশনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাটগাঁও গ্রামের পলাশ পালের মেয়ে। তার পরিবার রাজধানীর মুগদা মান্ডা এলাকায় বসবাস করে।

রশনির দাদী রেখা বিশ্বাস জানান, নাতনি প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছিল। কমলাপুর মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বিআরটিসি বাস ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, ঘাতক বাসটি পুলিশ আটক করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

১২:৫১ পিএম | ২৬ মে ২০২৫ | সোমবার