সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনের পুশইন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১:৫৩ পিএম | ১২ জুন ২০২৫ | বৃহস্পতিবার
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনের পুশইন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৭০ জনকে পুশইন করেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সিলেটের জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ১৮ জন নারী ও ৩০ জন শিশু রয়েছেন। তাদের মধ্যে ৪৩ জন কুড়িগ্রাম ও ২৭ জন লালমনিরহাট জেলার বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি ব্যবস্থা চলছে। সুনামগঞ্জের ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানান, ছাতকের নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করা হয়।

জৈন্তাপুরের শ্রীপুর ও মিনাটিলা এবং কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তে মোট ৫৩ জন ফেরত আসেন। এর আগে ২৮ মে একই সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করেছিল বিএসএফ।

নিউজটি শেয়ার করুন

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনের পুশইন

১:৫৩ পিএম | ১২ জুন ২০২৫ | বৃহস্পতিবার