নওয়াপাড়া গ্রুপের এমডি সাইদুর রহমানের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- ৮:৫৬ পিএম | ৩১ আগস্ট ২০২৫ | রবিবার
নওয়াপাড়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুর রহমানের পিতা জনাব বিশারত আলী জোয়াদ্দার আজ রোববার (৩১ আগস্ট, ২০২৫) দুপুর ২টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ ইশা ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার শীথলি গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।






















