ডাকসু নির্বাচনে অনিয়মের এক অভিযোগে পোলিং অফিসার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:২৭ পিএম | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার
ডাকসু নির্বাচনে অনিয়মের এক অভিযোগে পোলিং অফিসার প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন অনিয়মের অভিযোগে এক পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীনের নির্দেশে পোলিং অফিসার জিয়াউর রহমানকে প্রত্যাহার করা হয়।

এর আগে সকালে কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহের অভিযোগ ওঠে পোলিং অফিসার জিয়াউর রহমান ও অমর একুশে হলের কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনার সত্যতা যাচাই করতে তাৎক্ষণিকভাবে ওই বুথ পরিদর্শন করেন রিটার্নিং কর্মকর্তা। তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় অবিলম্বে তাকে প্রত্যাহার করা হয়।

পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী এই বিষয়টি স্বীকার করে বলেন, “এটি একটি অনিচ্ছাকৃত ভুল।” এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২০,৯১৫ জন এবং নারী ভোটার ১৮,৯৫৯ জন। নির্বাচনে ২৮ পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন এবং নারী প্রার্থী ৬২ জন।

মূল আকর্ষণ সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক ৯ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, সমাজসেবা সম্পাদক ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক ১১ জন এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ১৩টি সদস্য পদের বিপরীতে সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী লড়ছেন। নির্বাচনে ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

ডাকসু নির্বাচনে অনিয়মের এক অভিযোগে পোলিং অফিসার প্রত্যাহার

২:২৭ পিএম | ০৯ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার