মেয়েকে শেষবার দেখতে হেলিকপ্টারে ছুটে এলেন প্রবাসী বাবা

- ৬:৪৯ পিএম | ০১ নভেম্বর ২০২৫ | শনিবার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে পানিতে ডুবে মারা গেছে তিন বছরের শিশু আরওয়া।
একমাত্র সন্তানের মৃত্যুসংবাদ শুনে আফ্রিকা প্রবাসী বাবা ওসমান গনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ছুটে আসেন মেয়েকে শেষ দেখা দেখতে।
গ্রামের গুণবতী স্কুল মাঠে হেলিকপ্টার অবতরণের সময় সেখানে উপস্থিত সবাই স্তব্দ হয়ে চোখে জল নিয়ে দেখেন এক বাবার প্রবাস ধেকে ছুটে আসা।
এ সময় কোনো হৈচৈ ছিল না— ছিল শুধু শূন্যতা, কান্না আর বুকভাঙা আহাজারি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান গনি বাদল গত ১৫ বছর ধরে আফ্রিকায় ব্যবসা করছেন।
দেশে থাকাকালীন মেয়ের জন্মের পর তিনি ছয় থেকে সাত মাস তাদের সঙ্গে কাটিয়ে আবারও বিদেশে ফিরে যান চলতি বছরের আগস্টে।
বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনের পুকুরে পড়ে যায় আরওয়া। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তানের মৃত্যুসংবাদ পেয়ে প্রবাসী বাবা ওসমান গনি বৃহস্পতিবার রাতের ফ্লাইটে ঢাকায় আসেন এবং শুক্রবার সকালে হেলিকপ্টারে নিজ গ্রামে পৌঁছান।
মেয়ের জানাজায় অংশ নিয়ে নিজ হাতে দাফন সম্পন্ন করেন তিনি।এ সময় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
ওসমান গনির বন্ধু মো. ইস্রাফিল বলেন, ওসমান আরওয়াকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন।
তাই আমরা লাশবাহী ফ্রিজিং গাড়িতে মেয়ের মরদেহ সংরক্ষণ করে রেখেছিলাম।
ওসমান গণির ফুফা সাইদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর খবর পেয়ে ওসমান গনি রাতেই রওনা দেন, পরদিন সকালে গ্রামে পৌঁছান






















