ডেঙ্গুর ঝুঁকি কমাতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ১১:২০ পিএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
ডেঙ্গুর ঝুঁকি কমাতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্কাউট দলের সদস্যরা অংশ নেন।

‘সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি’ এবং ‘জমে থাকা পানি অপসারণ করি, ডেঙ্গুমুক্ত ক্যাম্পাস গড়ি’—স্লোগান সামনে রেখে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি অপসারণ করেন। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়।

অভিযানের অংশ হিসেবে শ্রেণিকক্ষ, অফিস, চলাচলের পথ ও ক্যাম্পাসের আশপাশে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুস সালাম আকন্দ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করা জরুরি। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি প্রতি সপ্তাহে অন্তত এক দিন সম্মিলিতভাবে ক্যাম্পাস পরিষ্কার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুর ঝুঁকি কমাতে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

১১:২০ পিএম | ২২ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার