গরু আনতে গিয়ে নিখোঁজ দুই বোনের মরদেহ মিললো খালে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৪:২৪ পিএম | ৩১ মে ২০২৫ | শনিবার
গরু আনতে গিয়ে নিখোঁজ দুই বোনের মরদেহ মিললো খালে

জমি থেকে গরু আনতে গিয়ে নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই বোনের মরদেহ পাওয়া গেছে। উপজেলার গোকর্ণ গ্রামের খাল থেকে শনিবার (৩১ মে) সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো মারিয়া (১১) ও সামিয়া (৯)। তারা গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বাড়ির কাছে খাল পার হয়ে জমিতে গরু আনতে যায় দুই বোন। ধারণা করা হচ্ছে, এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় তারা। এরপর থেকে তাদের আর খোঁজ মেলেনি। রাতভর ফায়ার সার্ভিস, পুলিশ ও গ্রামবাসীরা তল্লাশি চালায়। অবশেষে শনিবার সকালে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় প্রথমে মারিয়ার মরদেহ ভেসে ওঠে। কিছুক্ষণ পর সামিয়ার মরদেহ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

গরু আনতে গিয়ে নিখোঁজ দুই বোনের মরদেহ মিললো খালে

৪:২৪ পিএম | ৩১ মে ২০২৫ | শনিবার