ডিসেম্বরেই হতে পারে ২৬-এর বইমেলা

Jesmin Sultana Mala
- ৫:৪৯ পিএম | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরেই আয়োজন হতে পারে।
যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির একজন শীর্ষস্থানীয় বিষয়টি জানান।
তিনি বলেন, যেহেতু জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
সেহেতু বইমেলা কখন হবে এটি নিয়ে আলোচনা হচ্ছিল বেশ কয়েকদিন ধরেই।
ডিসেম্বরে হওয়া নিয়ে বেশ কথা হচ্ছে। তবে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
বাংলা একাডেমির এই কর্মকর্তা আরও বলেন, আজ বিকেলে উপদেষ্টার সঙ্গে বাংলা একাডেমিতে একটি মিটিং আছে।
এই মিটিংয়ের পরই মূল বিষয়টি চূড়ান্তভাবে জানা যাবে।
ট্যাগস :
Amar Ekushey Boi Mela Amar Ekushey Book Fair News Bangla Academy Book Fair Bangla Academy Meeting Book Fair Bangladesh December Book Fair Bangladesh Dhaka Book Fair 2026 Dhaka Press Ekushey Book Fair 2026 অমর একুশে বইমেলা ২০২৬ অমর একুশে বইমেলা তারিখ একুশে গ্রন্থমেলা ২০২৬ ডিসেম্বরে বইমেলা ঢাকা প্রেস ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বইমেলা সময় পরিবর্তন বাংলা একাডেমি বইমেলা বাংলা একাডেমি সংবাদ বাংলাদেশ নির্বাচন ২০২৬ বাংলাদেশ সংস্কৃতি সংবাদ






















