পেটের ভেতর ইয়াবা নিয়ে কক্সবাজারে ওঠেন বিমানে, ঢাকায় এসে ধরা

Jesmin Sultana Mala
  • ৫:৫৫ পিএম | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
পেটের ভেতর ইয়াবা নিয়ে কক্সবাজারে ওঠেন বিমানে, ঢাকায় এসে ধরা

কক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন থেকে বুধবার ১৭ সেপ্টেম্বর রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আর্মড পুলিশ জানায়, কক্সবাজার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ বিএস-১৪২ ফ্লাইটে মঙ্গলবার ঢাকা বিমানবন্দরে এসেছিলেন রাজু মোল্লা।

পরে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের বলাকা ভবনসংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা বহন করেছেন।

পরে বিমানবন্দরে চিকিৎসক এক্স-রে করে তাঁর পেটে ডিম্বাকৃতির ২০টি বস্তুর সন্ধান পান।

পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকের সহায়তায় প্রাকৃতিক কার্যসম্পাদনের মাধ্যমে ২০ পোঁটলা ইয়াবা পাওয়া যায়, যা স্কচটেপে মোড়ানো ছিল।

এসব পোঁটলা থেকে এক হাজার ইয়াবা পাওয়া যায়। পরে বুধবার রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

পেটের ভেতর ইয়াবা নিয়ে কক্সবাজারে ওঠেন বিমানে, ঢাকায় এসে ধরা

৫:৫৫ পিএম | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার