মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:০০ পিএম | ১৪ অক্টোবর ২০২৫ | মঙ্গলবার
মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। ঘটনাস্থলে আরও তিনটি ইউনিট যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে বেলা পোনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা প্রেসকে বলেন, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে। খবর জানার পর ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আরও তিনটি ইউনিট যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন

৫:০০ পিএম | ১৪ অক্টোবর ২০২৫ | মঙ্গলবার