সাবেক এমপি সালাহউদ্দিনের পরিবারের শিক্ষা প্রতিষ্ঠান দখলের চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:৩০ এএম | ০৮ মে ২০২৬ | শুক্রবার
সাবেক এমপি সালাহউদ্দিনের পরিবারের শিক্ষা প্রতিষ্ঠান দখলের চেষ্টা!

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে।

স্থানীয় কয়েকজন শিক্ষক ও কর্মচারীর দাবি, ঢাকা-৪ আসনের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে তার পরিবারের সদস্যদের সম্পৃক্ত করে কমিটি গঠনের চেষ্টা চলছে। তাদের অভিযোগ, এর মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার উদ্দেশ্য থাকতে পারে।

অভিযোগ রয়েছে, পূর্বে একটি কলেজের ম্যানেজিং কমিটিতে দায়িত্ব পালনকালে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনাও ঘটেছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। যদিও এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি এডহক কমিটি গঠনের পর সেটির মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতিকে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বর্তমানে ওই পদে পরিবারের একজন সদস্যকে বসানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

এছাড়া, নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও উঠেছে। এতে করে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

সাবেক এমপি সালাহউদ্দিনের পরিবারের শিক্ষা প্রতিষ্ঠান দখলের চেষ্টা!

২:৩০ এএম | ০৮ মে ২০২৬ | শুক্রবার