শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- ৫:১৮ পিএম | ১৮ অক্টোবর ২০২৫ | শনিবার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
শনিবার ১৮ অক্টোবর দুপুর আড়াইটার পর এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ ঢাকা প্রেসকে জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দের দায়িত্বরতরা কাজ করছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানার তিনি।
ট্যাগস :
Breaking News Bangladesh Cargo Village Fire Dhaka Dhaka Airport Fire Dhaka Airport News Dhaka Press আজকের সর্বশেষ খবর কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড ঢাকা প্রেস সংবাদ ঢাকা বিমানবন্দর আগুন ঢাকায় অগ্নিকাণ্ড আজ ফায়ার সার্ভিস শাহজালাল বাংলাদেশ বিমানবন্দর আগুন বিমানবন্দর কার্গো ভিলেজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল বিমানবন্দর দুর্ঘটনা হযরত শাহজালাল বিমানবন্দর খবর






















