আজকের প্রজন্ম ৭১ সালের ব্যথা অনুভব করতে পারবে না: পাকিস্তানের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৩:৪৯ পিএম | ০১ জুন ২০২৫ | রবিবার
আজকের প্রজন্ম ৭১ সালের ব্যথা অনুভব করতে পারবে না: পাকিস্তানের প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, দুই দেশের ভাগ হয়ে যাওয়ার প্রত্যক্ষদর্শী প্রজন্মের সদস্য আমি। ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের কথা বা সেই ব্যথা আজকের প্রজন্ম অনুভব করতে পারবে না। আমাদের সেই ব্যথা নিরাময় হওয়া দরকার।

পাঞ্জাবের গভর্নর হাউসে রবিবার (১ জুন) বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার ওপর জোর দিয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দলের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পাঞ্জাবের গভর্নর সরদার সালিম হায়দার ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত ছিলেন।

চলমান টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট দলের প্রশংসা করে তিনি বলেন, আমাদের দূত হিসেবে বাংলাদেশের ক্রিকেট দল পাকিস্তান সফর করছে। তারাও এই সিরিজে উচ্চমানের পারফরম্যান্স দেখিয়েছে।

বাঙালি জাতির প্রশংসা করে তিনি বলেন, এক সময়ে এই অঞ্চলে বাঙালিরা ধনী ব্যক্তিদের কাতারে ছিলেন। আমাদেরকে উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে। আমাদের যৌথ পদক্ষেপ সমৃদ্ধি নিশ্চিত করবে।

আসিফ আলী জারদারি বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বজুড়ে একটি সফল রাষ্ট্র হিসাবে স্বীকৃত। বাংলাদেশকেও আল্লাহ পাকিস্তানের মতোই প্রাকৃতিক সম্পদ দিয়েছেন। দুই দেশের মাঝে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। উভয় দেশের তরুণ প্রজন্মের সম্পর্ক বৃদ্ধি করা দরকার এবং খেলাধুলা সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে সেতুবন্ধন হিসাবে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

আজকের প্রজন্ম ৭১ সালের ব্যথা অনুভব করতে পারবে না: পাকিস্তানের প্রেসিডেন্ট

৩:৪৯ পিএম | ০১ জুন ২০২৫ | রবিবার