ওবায়দুল কাদেরের ছোট ভাইসহ গ্রেপ্তার ৯

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- ৫:৫৮ পিএম | ১৬ অক্টোবর ২০২৫ | বৃহস্পতিবার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদত কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতাকৃত শাহাদত কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চতুর্থ ভাই।
তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স শাখার উপকমিশনার মোঃ তালেবুর রহমান বলেন, বুধবার রাতে ডিবির একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এছাড়া ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী
লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
ট্যাগস :
awami league leader arrest awami league news Bangladesh News Today bangladesh political news Bangladesh politics 2025 bangladesh viral news bashundhara raid dhaka companyganj awami league db police dhaka Dhaka Breaking News dhaka crime report dhaka db operation dhaka police operation Dhaka Press dhaka press exclusive Dhaka Press News Dhaka Press TV obaidul kader brother arrest obaidul kader family news obaidul kader latest update obaidul kader news political arrest bangladesh political situation bangladesh shahadat kader shahadat kader arrest আওয়ামী লীগ খবর ওবায়দুল কাদের ভাই ডিবি অভিযান ঢাকা ঢাকা প্রেস ঢাকা প্রেস নিউজ বসুন্ধরা অভিযান বাংলাদেশ রাজনীতি শাহাদত কাদের গ্রেফতার






















