ঘাটাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
  • ১২:২৩ এএম | ১০ জুলাই ২০২৫ | বৃহস্পতিবার
ঘাটাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে বুধবার (১১ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলন, ওই গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিনের ছেলে শাওন (১২) ও হাবিল উদ্দিনের ছেলে নাঈম (১০)।

পরিবার সূত্র জানায়, বুধবার বিকেলে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে পায়ের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে রাত ১০টার দিকে পুকুর থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঘাটাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

১২:২৩ এএম | ১০ জুলাই ২০২৫ | বৃহস্পতিবার