চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ৯

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৪:৩৬ পিএম | ৩১ মার্চ ২০২৫ | সোমবার
চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ৯

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের লোহাগড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনি বাসের সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন: রিফাত হোসেন (১৯), পিতা মো. আলম, আধার মানিক, পদুয়া ইউনিয়ন, লোহাগাড়া; আরফাত হোসেন (২১), পিতা সোনা মিয়া, একই এলাকা; নাজিম উদ্দিন (২৫), পিতা নুরুল ইসলাম, চকোরিয়া পাড়া, পদুয়া ইউনিয়ন; জিসান হোসেন (২২), পিতা আমির হোসেন, সুখছড়ি মৌলভী পাড়া, আমিরাবাদ ইউনিয়ন; মো. সিদ্দিক (২০), পিতা মো. সাত্তার, ডেলিপাড়া, সাতকানিয়া।

জানা গেছে, নিহতরা সবাই কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী ও কর্মচারী ছিলেন। তারা ব্যবসা শেষে মিনি বাসে করে ঈদ উদযাপনের জন্য বাড়ি ফিরছিলেন। লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান তারিফ ও সাইফুল ইসলাম। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লাশ থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ৯

৪:৩৬ পিএম | ৩১ মার্চ ২০২৫ | সোমবার