জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আল মামুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ২:৩২ পিএম | ১০ জুলাই ২০২৫ | বৃহস্পতিবার
জুলাই গণহত্যার দায়

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই মামলায় স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।”

জুলাই গণহত্যা চলাকালীন সময় তিনি ছিলেন পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্বে। নিজ থেকেই সাক্ষী হতে আগ্রহ প্রকাশ করে ট্রাইব্যুনালের কাছে বক্তব্য দেন সাবেক এই পুলিশপ্রধান। এ ঘটনার কিছু আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেয়।

আসামিদের পক্ষ থেকে মামলাটি থেকে অব্যাহতির আবেদন জানানো হলেও ট্রাইব্যুনাল তা খারিজ করে দেয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই আদেশের মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আল মামুন

২:৩২ পিএম | ১০ জুলাই ২০২৫ | বৃহস্পতিবার