দাবি আদায়ে শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১:১৭ পিএম | ১৪ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার
দাবি আদায়ে শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, যান চলাচল বন্ধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে যমুনা সেতু অবরোধ করেছে। এর ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

শিক্ষার্থীদের এই অবরোধের কারণে যমুনা সেতু পশ্চিম পাড় এলাকার সিরাজগঞ্জ মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, যমুনা সেতু দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গের ২২টি জেলার ১৮ হাজার যানবাহন পারাপার হয়। এই অবরোধের ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট তীব্র আকার ধারণ করছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মাধ্যমে এই আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে এর আগে কয়েক দিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস আয়োজন করা হয়।

এরপরও কর্তৃপক্ষের সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং গত রোববার মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়, যার ফলে প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এর আগে গতকাল বুধবার (১৩ আগস্ট) শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেন, যার কারণে ঢাকা এবং উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন আটকা পড়েছিল।

নিউজটি শেয়ার করুন

দাবি আদায়ে শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, যান চলাচল বন্ধ

১:১৭ পিএম | ১৪ আগস্ট ২০২৫ | বৃহস্পতিবার