পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- ১:৫৪ পিএম | ২৮ মে ২০২৫ | বুধবার
ঝিনাইদহের মহেশপুরে পানিতে ডুবে দুই চাচাতো বোনোর মৃত্যু হয়েছে। উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে স্কুলে যাওয়ার জন্য গোসল করতে বুধবার (২৮ মে) সকালে এই দুই শিশু পুকুরে নেমে যায়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামে দুই চাচাতো বোন। আফিয়া খোসালপুর গ্রামের শফিকুল ও সাথিয়া খায়রুল ইসলামের মেয়ে। তারা খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতো।
স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক জানান, সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে পুকুরে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি।






















