প্রবাসীদের সহায়তা করবে সরকার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ৫:০৯ পিএম | ১০ মে ২০২৬ | রবিবার
প্রবাসীদের সহায়তা করবে সরকার

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে চলমান অস্থিরতার কারণে অনেক প্রবাসী বাংলাদেশি ফ্লাইট বাতিলের সমস্যায় পড়ছেন।

এমন পরিস্থিতিতে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাদের সহায়তার আশ্বাস দিয়েছে সরকার।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন,

ফ্লাইট বাতিলের কারণে কোনো প্রবাসী যেন সমস্যায় না পড়েন সে জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বিষয়ে প্রবাসীদের সহায়তার জন্য একটি হটলাইন চালু করা হয়েছে, যেখানে যোগাযোগ করলে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

শনিবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল মণিপুরি রাজবাড়ি এলাকায় একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস আয়োজিত,

হোলি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হওয়ায় সেখানকার বাংলাদেশিদের নিরাপত্তা ও সহায়তার বিষয়ে সরকার নিবিড়ভাবে নজরদারি করছে।

এ ক্ষেত্রে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে।

বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক নিহত হলে সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতিতে থাকা দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে প্রবাসীদের অবস্থা পর্যবেক্ষণ করছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রীও বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

এদিকে সিলেটে সাম্প্রতিক সময়ে ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন,

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে।

তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। তাই কোনোভাবেই এসব অপরাধ বরদাশত করা হবে না।

সরকারের লক্ষ্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সিলেট গড়ে তোলা।

অনুষ্ঠানে একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন,

সিলেট দেবালয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ,

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্যসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের সহায়তা করবে সরকার

৫:০৯ পিএম | ১০ মে ২০২৬ | রবিবার