মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

Jesmin Sultana Mala
  • ১০:০১ পিএম | ৩০ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার
মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

ঢাকার বাড্ডার নিমতলিতে শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনাকে ঘিরে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

দায়িত্বে অবহেলার অভিযোগে বাড্ডা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া এক এসআই, এক এএসআইসহ পাঁচ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর সকালে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মো. তারেক মাহমুদ সাংবাদিকদের জানান—শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত সদস্যদের দায়িত্বে গাফিলতির কারণে এ ঘটনা ঘটে।

ডিএমপি সূত্রে জানা যায়, মন্দিরের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের থাকার জন্য বাউন্ডারির ভেতরে একটি নির্মাণাধীন ভবনের দোতলায় অস্থায়ী কক্ষের ব্যবস্থা করা হয়েছিল।

সোমবার ভোররাতে, আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে, ঘুমন্ত অবস্থায় চার পুলিশ সদস্য ও তিন আনসারের পাশে রাখা ব্যাগ, মানিব্যাগ ও মোবাইল ফোন চুরি হয়ে যায়।

চুরি হওয়া চারটি ব্যাগের একটিতে ছিল শর্টগানের ৩০ রাউন্ড গুলি।

বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ব্যাপক তল্লাশি চালায়।

পরে সকাল পৌনে ১০টার দিকে মন্দিরসংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করা হয়।

গুলিগুলো অক্ষত অবস্থায় ফিরে পাওয়া গেছে।

এ ঘটনায় তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলেও এখনো মূল চোরকে শনাক্ত করা যায়নি।

তবে দায়িত্বে অবহেলার কারণে বাড্ডা থানার এসআই মোবাশ্বির, এক এএসআই ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে অন্যত্র সংযুক্ত করা হয়েছে।

ডিসি গুলশান মো. তারেক মাহমুদ বলেন, “মালামাল ও গুলি উদ্ধার করা গেলেও এটি পুলিশের দায়িত্বে অবহেলার বড় উদাহরণ।

তাই বিভাগীয় শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ওসি, এক এসআই, এক এএসআই ও পাঁচ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকার বাড্ডায় মন্দির পাহারায় নিয়োজিত পুলিশ ফোর্সের দায়িত্বে অবহেলা ও চুরির এই ঘটনায় পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্টদের শাস্তি কার্যকর থাকবে।

নিউজটি শেয়ার করুন

মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ওসি প্রত্যাহার ও ৭ পুলিশ বরখাস্ত

১০:০১ পিএম | ৩০ সেপ্টেম্বর ২০২৫ | মঙ্গলবার