শিং মাছ খেলে সত্যিই রক্ত বাড়ে? চিকিৎসকের মতামত

- ৬:২১ পিএম | ১৮ সেপ্টেম্বর ২০২৫ | বৃহস্পতিবার
শিং মাছ অনেকের প্রিয় ও পরিচিত খাবার। লোকমুখে প্রচলিত আছে— “শিং মাছ খেলে রক্ত বাড়ে।” কিন্তু আসলেই কি তাই?
এএমজেড হাসপাতালের পুষ্টিবিদ ও মেটাবলিক ডিজিজ বিশেষজ্ঞ ডা. মো. জয়নুল আবেদীন দীপু জানালেন, শিং মাছে প্রোটিন ও মিনারেল থাকায় শরীর শক্তি পায়। তবে রক্ত তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান— আয়রন, ফলিক অ্যাসিড ও ভিটামিন বি১২ তুলনামূলক কম পরিমাণে রয়েছে। তাই শুধু শিং মাছ খেলে রক্ত বাড়ে না।
রক্তস্বল্পতায় যাদের খাওয়া উচিত
লালশাক, কচুশাক, কচুর লতি
গরু বা খাসির কলিজা
এসব খাবারে প্রচুর আয়রন থাকে, যা রক্ত তৈরিতে কার্যকর।
শিং মাছের পুষ্টিগুণ (প্রতি ১০০ গ্রামে)
ক্যালোরি: ১২০
প্রোটিন: ৯১.৫০ কিলোক্যালোরি
আয়রন: ২.৩ মি.গ্রা.
ভিটামিন এ: ৪৯.৬ আইইউ
ভিটামিন ডি: ১৯৭ আইইউ
ক্যালশিয়াম: ২২১ মি.গ্রা.
ফসফরাস: ১৮৬ মি.গ্রা.
উপকারিতা
প্রোটিন ও মিনারেলস সমৃদ্ধ
হাড়, দাঁত, চোখ ও ত্বকের জন্য ভালো
কারা খাবেন না?
কিডনি রোগীরা, কারণ এতে ফসফরাস ও পটাশিয়াম বেশি
চাষকৃত শিং মাছ— অনেক সময় ক্ষতিকর ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয়
👉 শিং মাছ পুষ্টিকর হলেও রক্ত বাড়াতে কার্যকর নয়। রক্তস্বল্পতার ক্ষেত্রে আয়রনসমৃদ্ধ খাবার ও চিকিৎসকের পরামর্শই সবচেয়ে জরুরি।






















