সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • ১২:১৩ পিএম | ১৮ জুন ২০২৫ | বুধবার
সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সুনামগঞ্জে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম।

পানিতে ডুবে নিহতরা হলেন বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। পরে মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে তারা। একপর্যায়ে দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। বিকেল পাঁচটার দিকে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১২:১৩ পিএম | ১৮ জুন ২০২৫ | বুধবার