কিশোরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
- আপডেট সময় ০৬:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মাদকসংক্রান্ত মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও অন্যান্য নিয়মিত মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।
জেলা পুলিশ বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
Dhaka Press আইনশৃঙ্খলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা পুলিশ গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা পুলিশের বিশেষ অভিযান মাদক মামলা






















