কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা জরিমানা

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ১১:০২ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ এবং পণ্যের মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৬ সেপ্টেম্বর) সদর উপজেলার মারিয়া বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম। সংক্ষিপ্ত বিচার কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, মারিয়া বিসিক শিল্পনগরীর এম এম খান ফুডসকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই ও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় এশিয়া ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে মিথ্যা তথ্য দেওয়ার দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। আজহার ফুড প্রোডাক্টস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে বনরুটি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে আরও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আরও কয়েকটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেস্তোরাঁ পরিদর্শন করেন কর্মকর্তারা। সেখানে পাওয়া অসংগতি সংশোধনের জন্য সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করা হয়।
অভিযানে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমরান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযানে সহায়তা করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও খাবারের দোকানে নিয়মিত অভিযান চলছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

কিশোরগঞ্জে তিন প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা জরিমানা

১১:০২ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার