সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগ অস্বীকার ভূমি কর্মকর্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • ৮:০৮ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগ অস্বীকার ভূমি কর্মকর্তার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. মাসুদ আলম তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগগুলোকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।
মাসুদ আলম বলেন, তিনি ১৩ বছর ধরে দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, সরকারি দায়িত্ব পালনকে কেন্দ্র করে তাঁর সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন ফেসবুক পেজে অভিযোগ প্রচার করা হচ্ছে।
প্রচারিত তিন লাখ টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সন্তোষপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর গ্রহণ করা হয় না। অভিযোগকারীর সঙ্গে এ বিষয়ে অফিসে তাঁর কোনো কথাও হয়নি বলে দাবি করেন তিনি।
মাসুদ আলমের ভাষ্য অনুযায়ী, একটি নামজারির আবেদন নামঞ্জুর হওয়া এবং আগে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়েছে। এ কারণে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত না হলে বিষয়টি যাচাই ছাড়া প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মাসুদ আলম।

নিউজটি শেয়ার করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগ অস্বীকার ভূমি কর্মকর্তার

৮:০৮ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার