কুড়িগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি
  • ৭:৩০ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
কুড়িগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে শিশু বিকাশ কিন্ডারগার্টেনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মধ্যকুমারপুর বাজার এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মাহাবুবুর রহমান।

সভাপতিত্ব করেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল গনি মিয়া।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষায় শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

বিদ্যালয়ের পরিচালক ফখরুল ইসলাম বলেন, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে।

শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ও জানান তিনি।

সভাপতির বক্তব্যে মো. আব্দুল গনি মিয়া বলেন, শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, “শিক্ষায় প্রত্যয়, মেধায় বিকাশ—শিশু বিকাশে গড়ুক সুন্দর আগামী।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা ও সংবর্ধনা পর্বের পর দিনব্যাপী বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

৭:৩০ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার