জলমহালের ইজারা নিয়ে অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি
  • ৩:০২ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
জলমহালের ইজারা নিয়ে অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিলমাকশা জলমহালের ইজারা ও ভোগদখল নিয়ে বিএনপির স্থানীয় দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, বিলমাকশা জলমহাল নিয়ে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ এবং সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের অনুসারীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে গত বছরও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টার দিকে আখড়াবাজার এলাকায় দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে উভয় পক্ষের লোকজন আহত হন।
স্থানীয়রা আহত ব্যক্তিদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কয়েকজন স্থানীয়ভাবেও চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আমিনুল ইসলাম জানান, দুপুর ২টা পর্যন্ত আহত ২২ জন সেখানে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের দাবি, গত বছর তিনি জলমহালটি ইজারা নিয়েছিলেন এবং চলতি বছরও সর্বোচ্চ দরদাতা হয়েছেন। তাঁর অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ইজারা কার্যক্রমে বাধা দিচ্ছেন এবং শুক্রবার তাঁর অনুসারীদের ওপর হামলা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে সৈয়দ সাঈদ আহমদ বলেন, শাহিনের সমর্থকেরাই প্রথমে তাঁর লোকজনের ওপর হামলা চালান। এরপর পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এলাকায় পুলিশ সতর্ক রয়েছে। কোনো পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

জলমহালের ইজারা নিয়ে অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

৩:০২ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার