কুড়িগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

- ২:০৪ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান প্রধান অতিথি ছিলেন।
বক্তব্যে আতিকুর রহমান জনগণের গণভোটের রায় বাস্তবায়ন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার দাবি জানান।
জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকারের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সেক্রেটারি মো. আতাউর রহমান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহসভাপতি ও পরিচালক গোলাম রব্বানী।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ড. জিয়াউল হক, অধ্যাপক আবুল হাশেম বাদল ও মাওলানা আব্দুল হামিদ মিয়া উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আজিজুর রহমান সরকার (স্বপন)।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশের মাধ্যমে শ্রমিক কল্যাণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।





















