নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
  • ১:৫৭ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ মো. এলাহী আজাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার পঞ্চবেকী লঞ্চঘাট বাজার এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে অভিযানে অংশ নেওয়া বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাতে টহলের সময় ওই এলাকায় গাঁজা কেনাবেচার তথ্য পায় দলটি। তারা ঘটনাস্থলে পৌঁছালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।
গ্রেপ্তার এলাহী আজাদ নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বয়া এলাকার বাসিন্দা। জব্দ করা গাঁজাসহ তাঁকে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার কথা জানিয়েছে অভিযানে অংশ নেওয়া বাহিনী।

নিউজটি শেয়ার করুন

নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

১:৫৭ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার