নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুর জেলা প্রতিনিধি
- ১:৩২ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় নিলু দাড়িয়া (৫৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর পৌনে ৩টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিলু দাড়িয়া ওই গ্রামের মৃত সেকেল উদ্দিন দাড়িয়ার ছেলে।
নাজিরপুর থানার উপপরিদর্শক (এসআই) নাঈম হোসেনের নেতৃত্বে অভিযানে এসআই মিলন বিশ্বাসসহ অন্য পুলিশ সদস্যরা অংশ নেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিস্ফোরক মামলায় নিলু দাড়িয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।






















