বিশ্ববাজারে কমলে দেশেও জ্বালানি তেলের দাম কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা প্রেস | নিজস্ব প্রতিবেদক
  • ১১:১৯ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
বিশ্ববাজারে কমলে দেশেও জ্বালানি তেলের দাম কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে বাংলাদেশেও আনুপাতিক হারে দাম কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালের সাদেক হোসেন খোকা মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার ও প্রতিবেশী দেশগুলোর দামের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকানোর বিষয়টি বিবেচনায় নিয়ে দেশে জ্বালানির দাম সমন্বয় করা হয়েছে।
দাম বাড়ায় মানুষের সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত তা কমিয়ে আনা হবে বলে আশ্বাস দেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে কমলে দেশেও জ্বালানি তেলের দাম কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১:১৯ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার