রেলওয়ের মহাপরিচালককে জড়িয়ে অডিও মিথ্যা: রেলওয়ের প্রতিবাদ

প্রিন্স আল মাহমুদ
  • ১:২৫ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
রেলওয়ের মহাপরিচালককে জড়িয়ে অডিও মিথ্যা: রেলওয়ের প্রতিবাদ

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথোপকথনের অডিওকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে রেলওয়ে।
এক প্রতিবাদলিপিতে রেলওয়ে জানায়, মহাপরিচালকের কথিত মোবাইল ফোনালাপের অডিও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। প্রচারিত কথোপকথনের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে সংস্থাটি।
রেলওয়ের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অডিওটি প্রচার করছে। এতে সংস্থার ভাবমূর্তির পাশাপাশি মহাপরিচালকের কর্মজীবনের সুনাম ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা হচ্ছে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
প্রতিবাদলিপিতে অডিওটি প্রযুক্তির সহায়তায় তৈরি বলে দাবি করা হয়েছে। তবে অডিওটির সত্যতা যাচাইয়ে কোনো পরীক্ষা বা তদন্ত হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ঢাকা প্রেসের পক্ষ থেকেও অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রেলওয়ের এক অবসরপ্রাপ্ত কর্মচারীর সন্তান মোহাম্মদ আলী বাদল সাংবাদিকদের বলেন, মহাপরিচালকের বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তিনি মিথ্যা বলে মনে করেন। অডিওটি প্রচারের ঘটনায় তিনি নিন্দা ও প্রতিবাদ জানান।
কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের আগে তা যাচাই করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে এ ধরনের প্রচার অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন

রেলওয়ের মহাপরিচালককে জড়িয়ে অডিও মিথ্যা: রেলওয়ের প্রতিবাদ

১:২৫ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার