আখাউড়ায় বাস থেকে নেমে নিখোঁজ ইমরান, খুঁজছে পরিবার

অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি
- ১:৫১ এএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
সিলেট থেকে পরিবারের সঙ্গে বাড়ি ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাস থেকে নেমে নিখোঁজ হন বাগেরহাটের মোরেলগঞ্জের ইমরান শেখ (২৫)। গত ২১ আগস্টের পর থেকে তাঁর কোনো সন্ধান পাননি স্বজনেরা।
ইমরান মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রামের আবুল শেখের ছোট ছেলে। পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। নিজের নাম ও ঠিকানা স্পষ্টভাবে বলতে তাঁর অসুবিধা হয় বলে তাঁরা জানান।
পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট তাঁদের সঙ্গে সিলেট ভ্রমণে যান ইমরান। ২১ আগস্ট ফেরার পথে আখাউড়ার উজান ভাটি বাসস্টপেজ এলাকায় তিনি বাস থেকে নেমে যান। এরপর পরিবারের সদস্যরা তাঁকে আর খুঁজে পাননি।
স্বজনেরা জানান, আখাউড়াসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেছেন তাঁরা। বিভিন্ন থানায় যোগাযোগ করেও ইমরানের সন্ধান মেলেনি। তাঁর খোঁজ পেতে পরিবারের সদস্যরা সহায়তা চেয়েছেন।
ট্যাগস :
Dhaka Press আখাউড়া ইমরান শেখ উজান ভাটি বাসস্টপেজ নিখোঁজ সংবাদ বাগেরহাট ব্রাহ্মণবাড়িয়া মোরেলগঞ্জ





















