দেশ অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রূপনগরে বিএনপির মিছিল

ঢাকা প্রেস | নিজস্ব প্রতিবেদক
- ১০:৫৩ পিএম | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | শনিবার
দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগ তুলে রাজধানীর রূপনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে থানা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-১৬ আসনের আওতাধীন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের আলব্দী ঈদগাহ মাঠের সামনে থেকে শুরু হয়। এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বেড়িবাঁধ সড়ক হয়ে সোনালী মার্কেটের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম আশরাফুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মুজিবুল হক।





















