তিন মামলায় সাবেক ইউপি সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ

পিরোজপুর প্রতিনিধি
- ৩:১৬ এএম | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | মঙ্গলবার
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিস্ফোরক আইনের তিন মামলায় সাবেক ইউপি সদস্য ছগীর হাওলাদারের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতে হাজির হলে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আব্দুস সালাম।
ছগীর হাওলাদার তুষখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি গণঅধিকার পরিষদের নেতা শফিকুল ইসলামের ওপর ২০২২ সালে হামলার ঘটনায় করা মামলারও আসামি। ওই হামলায় শফিকুলের বাঁ পা বিচ্ছিন্ন হয়।
ট্যাগস :





















